স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্র এনামুল হক হত্যার প্রতিবাদ ও জড়িত খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কলেজ পরিবার।
মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে উপাধ্যক্ষ সাব্রি সাবেরিনের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন নেতা শেখ ফয়ছল আহমদের সঞ্চালনায় মানব্বন্ধনে বক্তব্য রাখেন, কলেজের অধ্যাপক কল্পনা তালুকদার, প্রভাষক জাকির হোসেন, ছাত্র ইউনিয়নের কলেজ শাখার সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, ছাত্রলীগের সরকারি কলেজ শাখা সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টু প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,‘এনামুল হক একজন মেধাবী শিক্ষার্থী ছিল। লেখাপড়ার পাশাপাশি সে পরিবারের ভরণপোষণের জন্য দর্জির কাজ করত। সে সমাজের অন্যায়-অবিচার রোধ করতে চেয়েছিল। তাই কিছু দুস্কৃতিকারী তাকে নির্মমভাবে খুন করেছে। এনামুল সকলের হৃদয়ে আর্দশের প্রতীক হয়ে থাকবে। যারা এনামুলকে নির্মমভাবে হত্যা করেছে আগামী তিন দিনের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তা নাহলে ছাত্র ইউনিয়নসহ কলেজের সকল শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।