স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার মেধাবী কলেজ ছাত্র এনামুল হককে নির্মম ভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের শাস্তির দাবিতে উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা সদরে সর্বস্তরের জনতার উদ্যেগে আবুল কাশেমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পলাশ ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আ. কাইয়ুম, বাদাঘাট (দ.) চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাড. ছবাব মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুজাফর ওসমানী, এনামুল হকের পিতা আ. মান্নান, জেলা ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন ইমন, জাপা নেতা এরশাদ মিয়া, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, বস্তপুর গ্রামের সোহরাব হোসেন, ছাত্রদল নেতা জাহাঙ্গীর প্রমুখ।
মানববন্ধন শেষে
একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য , গত ১৯ জুলাই রাতে ধনপুর ইউনিয়নের কাটাখালী বাজারে জুয়া খেলতে বাধা দেওয়ায় কাটাখালী গ্রামের সাইফুল ইসলাম জলিলপুর গ্রামের আ. মান্নানের পুত্র মেধাবী ছাত্র এনামুল হককে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে । এ ব্যপারে আ. মান্নান বাদী হয়ে কাটাখালী গ্রামের আলাল উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম সহ মোট ৮ জনকে আসামি করে বিশ্বম্ভরপুর থানায় গত ২২ জুলাই একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার কোন আসামি এ পর্যন্ত গ্রেফতার না হওয়ায় এলাকায় মানববন্ধন ও বিক্ষেভ মিছিল অব্যাহত রয়েছে এবং সর্বস্তরের লোক জনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মেধাবী ছাত্র এনামুল হক সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এ বছর এইচ.এস.সি পরীক্ষা দিয়েছে। ফল প্রকাশের পূর্বেই তাকে দুস্কৃতিকারীদের হাতে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। পরীক্ষার ফল আর তার জানা হলো না।