জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরের এনায়েতনগর এলাকার সিরাজ মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিদ্যুতের শর্টসাকিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সিরাজ মিয়ার পুরো টিনসেড বসতঘরের চারটি কক্ষের সবকিছু ছাই হয়ে যায়।