শান্তিগঞ্জ প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৬৪টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এন মীম ফাউন্ডেশন।
শান্তিগঞ্জ উপজেলার কামরুপদলং ও কান্দি গ্রামের ৬৪ পরিবারের মাঝে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মাঝে ছিলো চিনি, ছোঁলা, তেল, ডাল, খেজুর ও পেঁয়াজ।
শুক্রবার দিবাগত রাত ১১টায় গ্রামগুলোতে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের সদস্যরা। গভীর রাতে পর্যন্ত খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন কাউছার আহমদ, হেলাল আহমদ, রুম্মান আহমদ ও জাকারিয়া আহমদ শিপন প্রমুখ।
সংগঠনের সভাপতি জোবায়ের আহমদ জানান, ২০২১ সালে ফাউন্ডেশনটি আত্মপ্রকাশ করে। এ পর্যন্ত ৩টি সামাজিক কার্যক্রম করা হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। গরিব—দুঃখী মানুষের পাশে থেকে তাদের সাহায্য করাই হচ্ছে ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তারা সকলের দোয়া কামনা করেন।