- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এবারো শ্রেষ্ঠ করদাতা সজীব রঞ্জন দাস

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় ৬ষ্ঠ বারের মত এবারো শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সজীব রঞ্জন দাশ। এছাড়া জেলায় সর্বোচ্চ দ্বিতীয় করদাতা হয়েছেন সুনামগঞ্জ শহরের ঠিকাদার আবুল মহসিন    
মাহবুব ও তৃতীয় করদাতা হয়েছেন দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম।
জেলায় দীর্ঘ সময়ের সেরা করদাতা হিসাবে নির্বাচিত হয়েছেন ছাতকের হাজী মো. হেলাল উদ্দিন ও সুনামগঞ্জ স্টেশন রোডের বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন। জেলায় একমাত্র মহিলা করদাতা নির্বাচিত হয়েছেন ছাতকের বৌলার গ্রামের বাসিন্দা সালমা বেগম স্বপ্না। ৪০ বছর বয়সের নিচের তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার উপজেলার পশ্চিম নৈনগাঁও গ্রামের বাসিন্দা আবুল মিয়া। জেলার শ্রেষ্ঠ করদাতার সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন সজীব রঞ্জন দাশের বড় ভাই সিলেট মনিপুরি শাড়িঘরের সত্ত্বাধিকারী মিহির রঞ্জন দাস।
বুধবার দুপুরে সিলেটে কবি নজরুল অডিটরিয়ামে সিলেট কর অঞ্চলের আয়োজিত অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতাদের হাতে সম্মাননা ও পুরস্কার তোলে দেন সিলেট ৩ আসনের এমপি মাহমুদ উদ সামাদ চৌধুরী কয়েছ।
সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মো. আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের কর কমিশনার (কাস্টম ও ভ্যাট) শফিকুল ইসলাম, পুলিশের ডিআইজি কামরুল আহসান ও সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ।

  • [১]