জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের পরপর দুই বার নির্বাচিত সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জগন্নাথপুর পৌর শহরে ছাত্রলীগের অব্যাহত কর্মসূচীতে উত্তাল হয়ে উঠেছে জগন্নাথপুর।
রািববার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রর্দক্ষিণ
শেষে পৌর পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি শাহ শাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোমেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, যুগ্ম সম্পাদক কল্যাণ কান্তি সানি রায়, আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগ নেতা তোহা চৌধুরী, পৌর ছাত্রলীগ সভাপতি শায়েক আহমদ, যুগ্ম সম্পাদক সজিব রায় দুর্জয়, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ আলম রিয়াদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমীর খান সাব্বির, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদ আহমদ, রুবেল আহমদ, সাইফুর রহমনা সোহাগ প্রমুখ। সভা ও মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি মুরাদ আহমদ, সায়মন আহমদ, যুগ্ম সম্পাদক মিনার চৌধুরী, ছাত্রলীগ নেতা গোলাম কিব্বরিয়া, সিপার আহমদ, সাজ্জাদ মিয়া, মুহিবুর রহমান লিঠু, রনিরাজ, ছায়াদ আহমদ, জাহাঙ্গীর আলম জামাল, এমদাদুর রহমান সুমন, ফয়সল আহমদ, সোহেল আহমদ, তানভীর আলম, তানভীর হোসেন, মুন্না মিয়া, রাজ শেখর বৈদ্য ও ওসমান গনি।
সভায় বক্তারা বলেন, সৎ সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে জড়িয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমানের ‘মিথ্যা বক্তব্যে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি করেন এবং তাকে জেলা আওয়ামীলীগ সভাপতির পদ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় মতিউর রহমানের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলার হুমকি দেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, স্থানীয় সাংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে কটূক্তি করে বক্তব্য দেওয়ার সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমানের বিরুদ্ধে জগন্নাথপুরে ছাত্রলীগ প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে আসছে।