জগন্নাথপুর প্রতিনিধি
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপিকে জড়িয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমানের কটূক্তিপূর্ণ বক্তব্য রাখার প্রতিবাদে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে কলকলিয়া বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কলকলিয়া পয়েন্ট থেকে শুরু করে বাজারটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি চন্দন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাষ্টারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলাল হোসেন রানা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শুকুর আলী, ছমির উদ্দিন, ছমিরুল হক, মাহাতাব মিয়া,জাকির হোসেন, তারা মিয়া মেম্বার, শাহীন তালুকদার, আলী হোসেন, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম, আনোয়ার হোসেন শিফু, রাধেশ দেবনাথ, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক কামরুল বক্স, শাহ কামাল লিলু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ আলম রিয়াদ, জুবায়ের আহমদ।
সভায় উপস্থিত ছিলেন আলী হোসেন, নিবারণ দাশ, আকিক মিযা, শেরাটন মিয়া, হাফিজ আহমদ তালুকদার প্রমুখ।