- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এমদাদুল হক স্বপনের মুক্তির দাবিতে সমাবেশ

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
সিলেট মহানগর ছাত্রদলের ছাত্র বিষয়ক সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের মুক্তির দাবিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি মো. আব্দুল কাদির জিলানীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা    
যুবদলের আহবায়ক মো. আনছার উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মহির উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মো.সুহেল মিয়া, উপজেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন জিয়াউর, রনজিৎ সূত্রধর, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম, ইমরান হোসেন, জাবেদ মিয়া, খালেদ মিয়া, বিশ^জিৎ, কবির আহমদ প্রমুখ।

  • [১]