- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এমপির ভাতিজা, পৌর কাউন্সিলরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

ছাতক প্রতিনিধি
ছাতকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ভাতিজা তানভির রহমান, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী সহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার নিহতের ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় এ মামলা (নং—২৫) দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে শহরের মন্ডলীভোগ(জংলীগড়) এলাকার বাসিন্দা তাজ উদ্দিনের পুত্র আব্দুল কদ্দুস শিপলুকে। এ ছাড়া শহরের বাগবাড়ী গ্রামের সাদমান মাহমুদ সানি, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের আলাউদ্দিন সহ ১৮ জনের নাম উল্লেখ করে এ হত্যা মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য পূর্ব বিরোধের জের ধরে ২৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় থানা সংলগ্ন গনেশপুর খেয়াঘাটে উপর্যুপরি ছুরিকাঘাত করে উপজেলা যুবলীগের সহ সভাপতি লায়েক মিয়াকে হত্যা করে প্রতিপক্ষরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে প্রধান আসামী শিপলুর দাদা এরশাদ আলী ও বাবা তাজ উদ্দিনকে আটক করেছে পুলিশ।

  • [১]