স্টাফ রিপোর্টার
সমাজকল্যাণ মন্ত্রনালয় হতে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকার ২২১ জন বন্যার্তদের মধ্যে ৪ লক্ষ ৪২ ৪২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের হাসননগরে বন্যার্তদের মধ্যে প্রতি জনকে ২ হাজার টাকা করে এই চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সমাজে সেবা কর্মকর্তা খান মো. মোতাহের হোসেন, জেলা জাতীয় পার্টির
যুগ্ম-আহব্বায়ক রশীদ আহমদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, জেলা যুব সংহতির যুগ্ম-আহব্বায়ক জসিম উদ্দিন সরকার,জাপা নেতা ফারুক মেনর, সাজ্জাদুর রহমান সাজু, আব্দুল মতিন প্রমুখ।