স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে সংগঠনের বিবদমান দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। সম্মেলন নিয়ে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং এক গ্রুপের নেতাকর্মীদের হাতে অন্য গ্রুপের নেতাকর্মীরা লাঞ্ছিতও হতে পারেন এমন খবরও চাউর হয়েছিল। ‘সম্মেলনে আসতে বাধা দেওয়ার আশংঙ্খা’ গণমাধ্যম কর্মীদেরা জানিয়ে ছিলেন দলীয় একপক্ষ। শেষ পর্যন্ত সেই চেষ্টাই হয়েছে।
মাঠভর্তি আইন শৃংখলা বাহিনী ও দলীয় নেতাকর্মীর উপস্থিতিতেই দলীয় প্রতিপক্ষের কয়েকজন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক এমপির চোখে ধুলো ছিটিয়ে দিয়ে আঘাত করার এবং তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে। কিন্তু পুলিশ ও দলীয় নেতাকর্মীরা নিরাপত্তা বেষ্টনি তৈরি করে রক্ষা করেন মুহিবুর রহমান মানিককে। এসময় পুরো মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় গ্রুপের নেতাকর্মীরা হাতাহাতি ও চেয়ার ছুঁড়াছুড়ি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্য করে। পরিস্থিতি স্বাভাবিক হলে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, মোয়াজ্জেম হোসেন রতন এমপিসহ দলীয় নেতাকর্মীরা মুহিবুর রহমান মানিককে মঞ্চে নিয়ে যান।
পরে সম্মেলন মঞ্চে উঠে গণমাধ্যম কর্মীদের সামনেই প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামানকে ঘটনার কথা জানান মুহিবুর রহমান মানিক এমপি।