- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এমপি মানিক সংসদের প্যানেল স্পীকার মনোনীত হওয়ায় অভিনন্দন

দোয়ারাবাজার প্রতিনিধি
জাতীয় সংসদের ২০২০-২১ অর্থ বছরের বাজেট অধিবেশনে সভাপতিম-লীর সদস্য (প্যানেল স্পীকার) মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
গত বুধবার বিকাল ৫টায় সংসদে অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই সভাপতিম-লীর মনোনয়ন দেওয়া হয়।
মনোনীত সভাপতিম-লীর সদস্যরা হলেন, মুহম্মদ ফারুক খান, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও মেহের আফরোজ চুমকি।
এদিকে প্যানেল স্পীকার মনোনীত হওয়ায় সংসদ সদস্য মুহিবুর রহমান
মানিককে অভিনন্দন জানিয়েছেন দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক, যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, যুগ্ম আহবায়ক আমিরুল হক, আহাম্মদ আলী আপন, আব্দুল ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা বরুন চন্দ্র দাস, মুক্তিযুদ্ধা ফতেহফুল ইসলাম, নুরুল ইসলাম, যুবলীগের আহবায়ক জসিম আহমেদ চৌধুরী রানা, যুগ্ম আহবায়ক আবুল মিয়া, মো.আলী আকবর, মঈনুল হোসেন, বজলুল মামুন, স্বেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, কামরুজ্জামান ভূঁইয়া রুবেল, আকবর হোসেন, মোশাররফ হোসেন, ছাত্রলীগের আহবায়ক রতন লাল দাস, একরামুল হোসেন সোহেল, ছাদিকুল ইসলাম, তুষার সরকার প্রমুখ।

  • [১]