স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গেইটের উদ্বোধন করেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন,‘ জন প্রতিনিধিদের দায়িত্বকাল চিরস্থায়ী নয়। ক্ষণস্থায়ী সময়ে আমি সততা নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করতে চাই। আমি যে সুযোগ পেয়েছি তার প্রতিক্ষণ কাজে লাগিয়ে মানুষের সেবা করতে পারলেই আমি নিজেকে স্বার্থক মনে করব। আমি বিশ্বাস করি ধন সম্পদ দিয়ে মেধা অর্জন করা যায় না। মেধা আল্লাহর দেয়া পবিত্র
নেয়ামত। কাজেই শিশুদের মেধা বিকাশের জন্য উপযোগি পরিবেশ তৈরি করতে হবে। ব্যক্তি ও দলীয় উদ্যোগের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সুলেমান আহমদ, সহ প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক,সদর ইউ.আর সি অফিসার মো. সৈয়দ আহমদ শাহলান,পৌর কাউন্সিলর আহমদ নুর, প্রধান শিক্ষক কানন বন্ধু রায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাখন লাল শর্ম্মা, বিএনপি নেতা সোহেল মিয়া, জাতীয় পার্টি নেতা সাজ্জাদুর রহমান সাজু,সাজিদুর রহমান প্রমুখ। পরে তিনি মল্লিকপুরের ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন ও শিক্ষাথীদের সাথে কথা বলেন এবং মাদ্রাসার উন্নয়নে তিনি কাজ করবেন।
এদিকে বৃহস্পতিবার বিকালে মল্লিকপুর মাঠে বশির আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। ফাইনাল খেলায় মল্লিকপুর ক্লাবকে টাইবেগারে ৫ ও বড়পাড়া শ্যামলি ক্লাবকে ৪ গোল করে। খেলায় চ্যাপিয়ন হয় বড়পাড়া শ্যামলি ক্লাব। খেলায় মোট ৮ টি ক্লাব অংশ গ্রহণ করে।