স্টাফ রিপোর্টার
শহরতলীর মাইজবাড়ি ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় বদিপুর খেলার মাঠে মুহাম্মদপুর স্পোর্টিং ক্লাব বনাম বদিপুর ফ্রেন্ডস ক্লাবের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫ মিনিট করে ৩০ মিনিট খেলা হয়। খেলায় ০-১ গোলে বিজয়ী হয় বদিপুর ফ্রেন্ডস ক্লাব। খেলা শেষে প্রধান অতিথি এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বিজয়ী বদিপুর ফ্রেন্ডস ক্লাবকে একটি ল্যাপটপ ও রানার্স আপ মুহাম্মদপুর স্পোর্টিং ক্লাবকে একটি ২১ইঞ্চি রঙ্গিন টেলিভিশন তোলে দেন।