দ. সুনামগঞ্জ অফিস
প্রাথমিক স্তরে শিশুদের মেধা মূল্যায়নের সোপান হিসাবে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা ১৬ তম বছর অতিক্রম করেছে। প্রতি বছরের ন্যায় এবছরও ০৯ ডিসেম্বর ২০১৬ ইং তারিখে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এ পরীক্ষায় দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদর ৩টি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ৩টি উপজেলার ৩০১ জন ছাত্রী ও ২৬৭ জন ছাত্র অংশ গ্রহণ করে। এর মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২৯৫ জন, জগন্নাথপুর উপজেলার ১৯৩জন ও সুনামগঞ্জ সদর উপজেলার ৮০জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
ফলাফলে প্রতি বছরের ন্যায় এ বছরও প্রতি উপজেলায় ১ম গ্রেডে ১০জন, ২য় গ্রেডে ১৫জন করে মোট ২৫জন করে ৩টি উপজেলায় সর্বমোট ৭৫জন পরীক্ষার্থী এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তির যোগ্যতা অর্জন করে। উপজেলা ভিত্তিক মেধাক্রমানুসারে বৃত্তি প্রাপ্ত সেই সকল কৃতি শিক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ম গ্রেডে ১০ জনের রোল নম্বর, ২১৫, ১৩০, ১৮৮, ২৩৪, ১৫৬, ১২৯, ১৯১, ২৪৩, ১৩১, ১৯৪। ২য় গ্রেডে ১৫ জনের রোল নম্বর, ১২৮, ১৮৭, ১৮০, ১৯৩, ১৫৭, ৫৯৪, ১৯২, ৭১, ১৯৮, ৫৯৫, ৪৭, ৯৫, ২১৬, ২৭২, ১৮৯।
জগন্নাথপুর উপজেলার ১ম গ্রেডে ১০জনের রোল নম্বর, ৩০৬, ৩৬৭, ৪৯৫, ৪৪৬, ৩৯৭, ৩০৪, ৩০৫, ৪৪৫, ৪১০, ৩০৭। ২য় গ্রেডে ১৫ জনের রোল নম্বর, ৩৭৭, ৩১৪, ৪০৪, ৪৭৪, ৫০০, ৪১১, ৪৯৭, ৪৪৮, ৪০১, ৩৩৮, ৩৩৮, ৩৬৪, ৪৩১, ৩৭৪, ৩৮৬, ৩৫৭।
সুনামগঞ্জ সদর উপজেলার ১ম গ্রেডে ১০জনের রোল নম্বর, ৫৩১, ৫৩৮, ৫৪৩, ৫০৬, ৫৪৫, ৫৬২, ৫৪৬, ৫৩২, ৫০৫, ৫০৭। ২য় গ্রেডে ১৫জনের রোল নম্বর, ৫৪৮, ৫৪২, ৫৩০, ৫০৪, ৫৬১, ৫০১, ৫৪৭, ৫৩৫, ৫৫৬, ৫৬৪, ৫৫৫, ৫২৩, ৫১০, ৫১৪, ৫০৯।
এ ব্যাপারে এম এ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মো. নিজাম উদ্দিন খানের সাথে আলাপ কালে তিনি বলেন, কৃতি শিক্ষার্থীদের জানুয়ারী মাসের শেষের দিকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করে পরবর্তীতে তারিখটি জানিয়ে দেওয়া হবে।