- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এরশাদের সুস্থতা কামনায় জেলা জাপার দোয়া

স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি (জাপা)। শুক্রবার বাদ জুম্মায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদে হুসেইন মোহাম্মদ এরশাদ’র সুস্থতা কামনা করে দোয়া ও  মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ রশিদ আহম্মদ, সাবেক পৌরসভার    
প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু  প্রমুখ।
এদিকে শহরের আরপিনরনগর মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পাটির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী খুশনুর। দোয়া পড়ান কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মাওলানা নুর হোসাইন। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদের হুসেইন মোহাম্মদ এরশাদ’র সুস্থতা কামনা করে মোনাজাত করেন জাপার নেতা-কর্মীরা।

  • [১]