স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সদর উপজেলার সুরমা ইউনিয়ন জাতীয় পার্টি। মঙ্গলবার বিকালে হালুয়ারঘাট বাজারে জাতীয় পার্টি কার্যালয়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় উপস্থিত ছিলেন, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাওার, জেলা জাতীয় পার্টির নেতা আব্দুল মতিন, ডা. এনামুল হক, ব্যবসায়ী সুলতান মিয়া, জাতীয় পার্টি নেতা মো. সিরাজ মিয়া, মো. নুরুল হক, মো. ইসমাইল হোসেন, মো. আলমগীর, আলমগীর হোসেন, রমজান আলী প্রমুখ।
দোয়া পড়ান তেরাপুর জামে মসজিদের ইমাম মাও. আলী আহমদ।