বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন (এলসিবিসিই) কর্মসূচির আওতায়
অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে মূল বিষয়বস্তু প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সিলেট ইউনিসেফ’র কমিউনিকেশন কর্মকর্তা মো. সাহিদুল হক মিলকি ও জেলা এলসিবিসিই অফিসার মো. বেলাল হোসেন।
সভায় বিশ্বম্ভরপুর উপজেলা ইউনিসেফের বিভিন্ন কর্মসূচি যেমন- শিশু ও মার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, শিক্ষা, স্যানিটেশনসহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। অবহিতকরণ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।