- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এশিয়ান হকির ফাইনালে বাংলাদেশ

সু.খবর ডেস্ক
এশিয়ান হকি ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে উঠল লাল-সবুজের দল। এর আগে চার সাক্ষাতেই সিঙ্গাপুরকে হারায় জিমি-চয়নরা। তাই ফাইনালে যাওয়ার বিষয়ে প্রত্যয়ী ছিল বাংলাদেশ। তবে গোলের জন্য ২৬ মিনিট অপেক্ষা করতে হয় জিমিদের।
২৬তম মিনিটে গোলমুখের দরজাটা খুলে দেন মিলন হোসেন। ২৯ মিনিটে দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার রোমান সরকার। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরিতির পর দ্বিতীয় মিনিটেই দলের পক্ষে তৃতীয় গোল করেন অধিনায়ক জিমি। ৪৮তম মিনিটে চতুর্থ গোল পায় টাইগাররা। এই দফায় চয়ন গোল করেন।
খেলা শেষের ২০ মিনিট আগে পুস্কর খিসা মিমো করেন পঞ্চম গোলটি। ৫৫ মিনিটে কৃষ্ণ কুমার । আর খেলা শেষে মিনিট দুয়েক আগে আশরাফুলের দুটি গোলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
শ্রীলঙ্কা-হংকং ম্যাচের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ।

  • [১]