- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এসআইইউ শিক্ষার্থী শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হওয়ায় অভিনন্দন

‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়/এসো পাঠ করি/বিকৃতির তমসা থেকে/আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে ধারণ করে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ‘ইনোভেটর’ কর্তৃক আয়োজিত বইপড়া উৎসবে বিশ্ববিদ্যালয়/কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ পাঠক হিসেবে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. নিজামুর রহমান ও সেরা পাঠক ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব আহমেদ রনি নির্বাচিত হয়ে পুরষ্কার অর্জন করায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডীন অধ্যাপক সৈয়দ মুয়ীজুর রহমান, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব ইবনে সিরাজ, আইন বিভাগের প্রধান মো. হুমায়ূন কবীর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান আব্দুল্লাহ আলো, সি এস ই বিভাগের প্রধান খালেদ হুসাইন, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, সেকশন অফিসার বিপ্রেশ রয়, সুবিনয় আচার্য্য রাজ্ ুচন্দন বিশ্বাস সহ প্রমুখ। এই সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ‘ইনোভেটর’ কে অভিনন্দন জানানো হয় এমন সুন্দর একটি আয়োজনের জন্য।
গত বৃহস্পতিবার বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে তিন মাসব্যাপী বইপড়া উৎসবের এ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন  বীর মুক্তিযুদ্ধা, বরেণ্য সাংবাদিক ও লেখক আবেদ খান। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]