- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এসএমই পণ্য মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে ৭ দিন ব্যাপি এই মেলার উদ্বোধন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য জাদুঘর মুক্ত মঞ্চে এসে মিলিত হয়।
উদ্বোধনী সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী
কমিশনার জহিরুল আলম’র সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী ফৌজী আরা শাম্মী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ সভাপতি খন্দকার মঞ্জুর আহমেদ, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদানের অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাগণ কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে জেলা পর্যায়ে ৭ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হচ্ছে।

  • [১]