- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এসএ টিভির জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএ টিভি’র ৪র্থ বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। বৃস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী থেকে র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এসএ টিভি জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার’র সভাপতিত্বে দৈনিক জনকণ্ঠ ও মাছরাঙা টিভি’র জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুল রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ুব বখত জগলুল। সভার শুরুতেই অতিথিবৃন্দ কেক কেটে এসএ টিভি’র ৪র্থ বছর পুর্তি উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। এছড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি সেলিম আহমদ,   দর্শক ফোরাম যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সদরুল, তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শংকর দাস, ফিরোজ মিয়া তালুকদার, আরটিভি স্টাফ রিপোটার আবেদ মাহমুদ চৌধুরী, মোহনা টিভি প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, যমুনা টিভি প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, নিউজ২৪টিভি জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আল হেলাল, বৈশাখী টিভি প্রতিনিধি অরুন চক্রবর্তী, সময় টিভি প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সাপ্তাহিক হাওরাঞ্চলের কথার স্টাফ রিপোর্টার গাজী আফজাল হোসেন, সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার, বিএনপি নেতা আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা রায়হান উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী প্রমুখ।

  • [১]