- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের গল্প ও সঠিক ইতিহাস শুনানো হয়েছে

সরকারি সতীশ চন্দ্র (এসসি) বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী নিয়ে মুক্তিযুদ্ধের গল্পবলা ও সঠিক ইতিহাস শুনানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প ও সঠিক ইতিহাস শুনান মুক্তিযুদ্ধকালীন সাবেক কমান্ডার ও মুক্তিযুদ্ধের গল্পবলা ও সঠিক ইতিহাস শুনানো প্রকল্পের আহবায়ক অ্যাড. আলী আমজাদ, জেলা মুক্তিযোদ্ধা  সয়সদ কমান্ডার ও মুক্তিযুদ্ধের গল্পবলা ও সঠিক ইতিহাস শুনানো প্রকল্পের সদস্য সচিব নুরুল মোমেন, যুদ্ধকালীন সাবেক কোম্পানী কমান্ডার অ্যাড. গোলাম মোস্তফা, মুজিব বাহিনীর সদস্য জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার সৈয়দুর রহমান,  মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা মতিউর রহমান ও বালাট সাব সেক্টরের সাবেক মুক্তিযোদ্ধা রিক্রুট ইনচার্য মুজিব বাহিনীর সুনামগঞ্জ অঞ্চলের সমন্বয়ক মজিবুর রহমান চৌধুরী। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]