- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বৃহস্পতিবার সেমিতে টাইগার যুবাদের প্রতিপক্ষ পাকিস্তান

সু.খবর ডেস্ক
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চলতি আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুচংয়ের কিনরারা একাডেমি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায়।
গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পায় বাংলাদেশ। নেপালকে বৃষ্টি আইনে দুই উইকেটে, মালয়েশিয়াকে ২৬২ রানে ও ভারতকে আট উইকেটে হারায় টাইগার যুবারা। গ্রুপ ‘এ’তে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গ্রুপ রানার আপ হয় নেপাল। বিদায় নেয় ভারত ও মালয়েশিয়া।
গ্রুপ ‘বি’ থেকে গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। গ্রুপ ‘বি’ থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। আগামী শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও নেপাল। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর।

  • [১]