- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এস.আই.ইউ’তে আইসিটি ফ্যাস্ট ফল’র পুরস্কার বিতরণ

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের  উদ্যোগে দুইদিন ব্যাপী আইসিটি ফ্যাস্ট ফল-২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত   হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে হল রুমে সি.এস.ই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আব্দুল আওয়াল আনছারী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান জনাব শামীম আহমেদ।
আইসিটি ফ্যাস্ট ফল-২০১৭এর পুরস্কার বিতরনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডীন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ঋষি কেশ ঘোষ,  প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবীর, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিটি ফ্যাস্ট ফল-২০১৭ উদ্যাপন কমিটির আহ্বায়ক সি.এস.ই বিভাগের প্রভাষক মো: আশিকুল ইসলাম রাজিব, প্রভাষক রাজর্ষী রায়, প্রভাষক এম.এ.জি আসিফ সহ সি.এস.ই বিভাগের ছাত্র-ছাত্রী বৃন্দ।
আইসিটি ফ্যাস্ট ফল-২০১৭ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় সর্বমোট ৪৭-টি গ্রুপ অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণকারী ২৬টি গ্রুপের মধ্যে চ্যাম্পিয়ন হয় মো. জিয়াউল হক, মো. তাইজুল ইসলাম, মো. সাব্বির হোসাইন এর রিটার্ন-৩ গ্রুপ এবং রানার-আপ হয় মো. মিসবাউল চৌধুরী, রুপা বেদনাথ, সুস্ময় দাস এর ফ্যাটাল এ্যারর (আরএমএস) গ্রুপ।
হেকাথনে অংশগ্রহণকারী ১৩টি গ্রুপের মধ্যে চ্যাম্পিয়ন হয় ফ্যাটাল এ্যারর (আরএমএস) গ্রুপ এবং রানার-আপ হয় মো. ইস্তিয়াকুর রহমান, মো. সাজ্জাদুর রহমান, রাইহান আহমদ এর ব্লু হুয়েল গ্রুপ। প্রোজেক্ট শোকেছ এ অংশগ্রহণকারী ৮টি গ্রুপের মধ্যে চ্যাম্পিয়ন হয় গোলাম শাহারিয়ার, অনিক তালুকদার, গোলক আচার্য এর কোড ফাইটার্স গ্রুপ।
আইসিটি ফ্যাস্ট ফল-২০১৭ অনুষ্ঠানে সার্বিক সাহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শেষ বর্ষের ছাত্র আসাদ আহমেদ, নোহেল , শুভজিত কর, তন্ময় রায়, নাজমুজ শাকিব ও জিয়াউল হক। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]