- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এস.আই.ইউ’তে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন প্রশাসনিক পরিচালকগণ, শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্র্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
বেলা সাড়ে ১১টায় শুরু হয় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের হল রুমে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার শামীম হোসেন ও জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবির এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার, ই.সি.ই বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক এবং পরীক্ষা নিয়ন্ত্রক হাসান মাহমুদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন ছানি ইমাম মো. আনোয়ারুল ইসলাম। দোয়া মাহফিল উপস্থিত সকলের মধ্যে শিরনি বিতরণ করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]