সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৭৮তম সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত সভা পর্যন্ত চলে। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সভাপতি প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্পাদক মিসেস সামছি বেগম ও নব নির্বাচিত চেয়ারপার্সন ও সিন্ডিকেট সদস্য রাজীব আহমেদ, প্রস্তাবিত কোষাধক্ষ্য প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, আইন বিভাগের ডিন মো: মাহমুদুল হাসান খান, ইউজিসি মননীত সদস্য প্রফেসর ড. আখতারুল ইসলাম, ভাইস-চ্যান্সেলর মননীত সদস্য প্রফেসর মো: রাশেদ তালুকদার, পি.এইচ,ডি এবং সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এক্রামুল ফারুক।
প্রেস বিজ্ঞপ্তি