শহীদ নুর আহমেদ
এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ এন্ডিং হাঙ্গার সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় কলেজ শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ পর্যন্ত সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট ডা. রুকন উদ্দিন মোল্লার সহায়তায় রক্তের গ্রুপ পরীক্ষায় সুনামগঞ্জ সদর হাসপাতালের ৫ ডাক্তার অংশগ্রহণ করেন। এসময় তারা কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করেন।
এই কর্মসূচির সন্বয়কের দায়িত্ব পালন করেন এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ এন্ডিং হাঙ্গার সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের কোঅর্ডিনেটর আশরাফুল আলম, যুগ্ম কোঅর্ডিনেটর শরিফুল ইসলাম, তাহমিনা আক্তার রীমা।
কর্মসূচি
বাস্তবায়নে সহযোগিতা করেন ইউনিটের সদস্য বিলাল হোসেন, আনিরুজ্জামান মাসুম, সমীরন চন্দ্র কর, পাবলিহা বুশরাহ, স্মরনিকা দাস, শেখ তমালিকা, মোনালিছা, শোভল সরকার, সানিরুল হক, শারমিন আক্তার, আলমগীর আহমদ, হৃদয় রায়, আজিজুল হক, মঞ্জুর হোসেন, বশিরুল ইসলাম, ঝর্ণা প্রমুখ।