- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স’র মতবিনিময় সভা

স্টাফ রির্পোটার
ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজনের লক্ষে মতবিনিময় সভা করেছে এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লির্ডাস সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট। মঙ্গলবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স’র সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট এর আহবায়ক আশরাফুল আলম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারি মো.আব্দুল হালিম, এ্যাকটিভ সিটিজেন্স        ইয়ূথ লিডার্স’র ফ্যাসিলেটের শহীদ নূর আহমেদ, কলেজ ইউনিট এর যুগ্ম আহবায়ক মো. শরীফুল ইসলাম ও রিমা, ইয়ূথ লির্ডাস বিলাল আহমেদ, আনিরুজ্জামান, আবু সুফিয়ান, আল আমীন, ফাবলিহা বুশরা,  শেখ তমালিকা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইয়ূথ লিডার সমীরণ চন্দ কর, তুষার দাস, মো মঞ্জুর হোসেন, হৃদয় রায়, শারমিন আক্তার, রুমা সুলতানা, তাহমিনা আক্তার প্রমুখ।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ সরকারি কলেজের সকল শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ গ্রহণ করা হয়। এ লক্ষে  নতুন বছরের ফেব্রয়ারি মাসে ফ্রি রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করবে সংগঠনটি।

  • [১]