বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে ৪ দিনব্যাপী এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্সশীপ ট্রেনিং সমাপ্ত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক সাংবাদিক শহীদ নূরের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমস্বয়কারী মো. আব্দুল হালিম, কলেজের উপ্যাধক্ষ প্রমথ রঞ্জন চক্রবর্তী, সহকারি অধ্যাপক মো. নূরুল আমীন, বিশ^ম্ভরপুর উপজেলা সুজনের সভাপতি প্রভাষক শেখ এটিএম আজরফ, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ মো. আজির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, আত্মশক্তি মানুষের প্রত্যাশা অর্জনের মূখ্য ভূমিকা পালন করে। আত্মশক্তির বলে মানুষ অসাধ্য সাধন করে। তাই শিক্ষার্থীদের উচিত তাদের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করা।
৪ দিনের ট্রেনিংয়ের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, শিক্ষার্থী ইকবাল হোসেন, মুবাশি^রা বেগম, তামীম, হিরা আক্তার প্রমুখ।