স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে পাখিমারা হাওরের জলমহালে বিষাক্ত কীটনাশক এ্যালোমিনিয়াম ফসপিড প্রয়োগের দায়ে ইজারাদার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ২ টায় বীরগাঁও গ্রামে এই জরিমানা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।
উপস্থিত মৎস্যজীবী ও কৃষকদের দেয়া স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পাখিমারা বিলের ইজারাদার আবুল খয়েরসহ ২ জন কে অভিযুক্ত করে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ
আদালত।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরকালাম, ৪ নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান, বিশিষ্ট মুরুব্বি জুনু মিয়া ও নায়েব আলী প্রমুখ।
উল্লেখ্য মঙ্গলবার দৈনিক সুনামগঞ্জের খবরে ‘দক্ষিণ সুনামগঞ্জে জলমহালে এ্যালোমিনিয়াম ফসপিডে মৎস্য নিধন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।