- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
ভিটামিন ‘এ’ এর অভাবজনিত শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে শনিবার সকাল ৮ টা বিকাল ৪ টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সরকারি প্রথমিক বিদ্যালয়, হাসপাতাল, পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
ভিটামিন খাওয়ানোর কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের প্রত্যেক শিশুকে একটি নীল রং এর ভিটামিন ‘এ’ (১ লক্ষ আই ইউ) ক্ষমতা সম্পন্ন ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের প্রত্যেক শিশুকে একটি লাল রং এর ভিটামিন ‘এ’   
 (২ লক্ষ আই ইউ) ক্ষমতা সম্পন্ন ক্যাপসুল খাওয়ানো হয়। জেলার ১১ উপজেলার ৮৮টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সের ৪০ হাজার ৬০৯ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ৪৪ হাজার ৪৮০ শিশুসহ মোট ৩ লাখ ৮৫ হাজার ৮৯ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট হাতে নিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিটি উপজেলা সদরসহ মোট ২ হাজার ৩১১ টি ‘এ’প্লাস ক্যাম্পেইন সেন্টারে ক্যাপসুল খাওয়ানো হয়েছে। দিরাই,শাল্লা, ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার ৯৪৫ টি দুর্গম এলাকার কেন্দ্রেও ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন,‘ শান্তিপূর্ণ পরিবেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। কোথাও কোন অসুবিধা ও ঝামেলা হয়নি। যেসব শিশু বাদ পড়েছে আগামী চার দিনের মধ্যে তাদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।’

  • [১]