- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এ পর্যন্ত টিকা নিলেন ৩২ হাজার ১৭ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাস প্রতিরোধের টিকা নিয়েছেন আরো ১ হাজার ২১৫ জন। এরমধ্যে ৬৬৭ জন পুরুষ এবং ৫৪৮ জন মহিলা। সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৩১ হাজার ২৯১ জন। টিকা নিয়েছেন ৩২ হাজার ১৭ জন। এরমধ্যে ১ হাজার ৮৩৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টিকা নিয়েছেন। সিভিল সার্জন অফিসের বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলায় ২৫০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১৪৬ জন পুরুষ এবং ১০৪ জন মহিলা। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৫৭ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৪০ জন পুরুষ এবং ১৭ জন মহিলা। ছাতক উপজেলায় ২০০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১০৬ জন পুরুষ ও ৯৪ জন মহিলা। দোয়ারাবাজার উপজেলায় ৪০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন মহিলা। বিশ^ম্ভরপুর উপজেলায় ১১৪ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৫৩ জন পুরুষ ও ৬১ জন মহিলা। তাহিরপুর উপজেলায় ৮০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৪৭ জন পুরুষ ও ৩১ জন মহিলা। জামালগঞ্জ উপজেলায় ৯০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৪৫ জন পুরুষ ও ৪৫ জন মহিলা। ধর্মপাশা উপজেলায় ৮৮ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৪৫ জন পুরুষ ও ৪৩ জন মহিলা। দিরাই উপজেলায় ১৪০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৭৫ জন পুরুষ ও ৬৫ জন মহিলা। শাল্লা উপজেলায় ৮০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৩৭ জন পুরুষ ও ৪৩ জন মহিলা। জগন্নাথপুর উপজেলা ৭৬ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৪৬ জন পুরুষ ও ৩০ জন মহিলা।
সুনাগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশী ৯ হাজার ৪৮২ জন টিকা নিয়েছেন। এছাড়াও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৬৭৭ জন, ছাতক উপজেলায় ৩৯৯৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ১৩৩৪ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২২৭০ জন, তাহিরপুর উপজেলায় ১৪৮৭ জন, জামালগঞ্জ উপজেলায় ২২৮৩ জন, ধর্মপাশা উপজেলায় ১৯০৮ জন, দিরাই উপজেলায় ৩৭৭২ জন, শাল্লা উপজেলায় ১৭০৩ জন এবং জগন্নাথপুর উপজেলায় ২১০৮ জন টিকা গ্রহণ করেছেন।

  • [১]