- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এ পর্যন্ত টিকা নিয়েছেন ২৩ হাজার ৯৮৬ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় আরো ২ হাজার ১২৫ জন করোনার টিকা নিয়েছেন। এরমধ্যে ১৩৩৩ জন পুরুষ এবং ৭৯২ জন মহিলা। সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ২৭ হাজার ৩৪২ জন। টিকা নিয়েছেন ২৩ হাজার ৯৮৬ জন। এরমধ্যে ১ হাজার ৬৯৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টিকা নিয়েছেন। সিভিল সার্জন অফিসের বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলায় ৫০০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৩০৫ জন পুরুষ এবং ১৯৫ জন মহিলা। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১০০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৭১ জন পুরুষ এবং ২৯ জন মহিলা। ছাতক উপজেলায় ৩৪০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ২৩২ জন পুরুষ ও ১০৮ জন মহিলা। দোয়ারাবাজার উপজেলায় ১১৫ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৬৯ জন পুরুষ ও ৪৬ জন মহিলা। বিশ^ম্ভরপুর উপজেলায় ১৭০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১১২ জন পুরুষ ও ৫৮ জন মহিলা। তাহিরপুর উপজেলায় ১২৮ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৮৪ জন পুরুষ ও ৪৪ জন মহিলা। জামালগঞ্জ উপজেলায় ১৭৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১০৬ জন পুরুষ ও ৭৩ জন মহিলা। ধর্মপাশা উপজেলায় ১৭৬ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১০৯ জন পুরুষ ও ৬৭ জন মহিলা। দিরাই উপজেলায় ২৩৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১৩৫ জন পুরুষ ও ১০৪ জন মহিলা। শাল্লা উপজেলায় ১০০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৫০ জন পুরুষ ও ৫০ জন মহিলা। জগন্নাথপুর উপজেলা ৭৮ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৬০ জন পুরুষ ও ১৮ জন মহিলা।
সুনাগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশী ৭ হাজার ৭১৫ জন টিকা নিয়েছেন। এছাড়াও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১২১০ জন, ছাতক উপজেলায় ২৬৪৭ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০১৪ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১৬৫৬ জন, তাহিরপুর উপজেলায় ১৩৫০ জন, জামালগঞ্জ উপজেলায় ১৭২৬ জন, ধর্মপাশা উপজেলায় ১৩৬১ জন, দিরাই উপজেলায় ২৮১২ জন, শাল্লা উপজেলায় ১১৮৯ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১৬৩৭ জন টিকা গ্রহণ করেছেন।

  • [১]