স্টাফ রিপোর্টার, তাহিরপুর
ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোন বিকল্প নেই। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট প্রদান করলে উপজেলার ৭টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করা যাবে।
আগামী ৭ ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলায় ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় বিষেশ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুছ ছোবাহান আখঞ্জি, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, নৌকা প্রতীকে প্রার্থীদেরদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোতাহার হোসেন আখঞ্জি শামীম, বালিজুড়ি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান, বাদাঘাট ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুজাত মিয়া, উত্তর বড়দল ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. জামাল উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিশ^জিত সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তোষা মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবুল মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রশীদ, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাহিদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খান বলেন, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে সভা করে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার লক্ষে কাজ করে যাবেন।