- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালিত

৭৩তম ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস ও উপমহাদেশের প্রথম জেলা হত্যা দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষ্যে রবিবার রাত ৮টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভার শুরুতে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবসের উপর লিখিত প্রবন্ধ পাঠ করেন বিহঙ্গ সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক জনি রায়।
সভায় বক্তব্য রাখেন কবি ও লেখক ইকবাল কাগজী, সৌরভ ভূষণ দেব, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সদস্য রুপাংকর দাস রিন্টু, আমির উদ্দিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু মন্ডল, স—মিল শ্রমিক সংঘ জেলা কমিটির সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক মনির মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৫০ সালের এই দিনে স্বাধীনতার নামে নব্য প্রতিষ্ঠিত পাকিস্তানের স্বৈরাচারী সরকার রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডে নিরস্ত্র কারাবন্দীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ৭ জন কমিউনিষ্ট বিপ্লবীকে হত্যা ও অসংখ্য বিপ্লবীদের আহত করে এক নারকীয় তান্ডব পরিচালনা করে। এই দিনে শহীদ হন কমরেড হানিফ শেখ, কমরেড বিজন সেন, কমরেড সুধীন দত্ত, কমরেড কম্পরাম সিং, কমরেড আনোয়ার হোসেন, কমরেড দেলোয়ার ও কমরেড সুখেন ভট্টচার্য।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]