- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঐতিহ্য জাদুঘরের দাতা সদস্য হলেন চপল, সজীব ও সেন্টু

স্টাফ রিপোর্টার
নব প্রতিষ্ঠিত সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের দাতা সদস্য হলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহ সভাপতি সজীব রঞ্জন দাস ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান সেন্টু।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ রফিকুল ইসলামের হাতে নগদ
এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকার চেক প্রদান করেন খায়রুল হুদা চপল ও আসাদুজ্জামান সেন্টু। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী উপস্থিত ছিলেন।

  • [১]