- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আবেগগণ পরিবেশ

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। জেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সর্বস্তরের হাজারো মানুষ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠান দেখেন।
তেজগাঁও বিমানবন্দরের বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন ও বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষের কাউন্টডাউন অনুষ্ঠান সরাসরি দেখতে বেলা আড়াইটা থেকেই ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হতে থাকেন সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানের এক পর্যায়ে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ করে সকলকে স্লোগান ধরার আহ্বান জানালে, অনুষ্ঠানে উপস্থিত সকলেই উচ্চকণ্ঠে জয় বাংলা- জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এসময় অনুষ্ঠানস্থলে আবেগগণ পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন, শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মিজানুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত প্রমুখ।
অনুষ্ঠান উপলক্ষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

  • [১]