- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঐতিহ্য যাদুঘরের সৌন্দর্য্য বর্ধন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরের সৌন্দর্য্য বর্ধন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
রবিবার সকাল ৯টায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরের সৌন্দর্য্যবৃদ্ধি কাজের আওতায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্হণে পাকাকরণ কাজের উদ্বোধন তিনি।
ঐতিহ্য যাদুঘরটি সুনামগঞ্জ কালেক্টরেট হিসেবে ব্যবহৃত হয়েছিল যা তার নিজস্ব স্থাপত্য শৈলী ও অতীত ইতিহাসের কারণে সুনামগঞ্জের ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয়। মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সে লক্ষেই এর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এই এলাকায় ময়লা আবর্জনা পরিস্কারসহ আগাছা পরিস্কার করা হয়েছে এবং বর্তমানে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরের রং করণসহ বিভিন্ন উন্নয়ন ও দৃষ্টিনন্দন কার্যক্রম চলমান রয়েছে।
এ সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে ক্ষণগণনাযন্ত্র স্থাপন করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে এর উদ্বোধন করবেন।

  • [১]