- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ওএমএস’র মূল্য বৃদ্ধির প্রতিবাদ

ওএমএসের চাল ১৫ টাকা থেকে বৃদ্ধি করে ৩০ টাকা করার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুদ্দিন আমদ।  
এক যুক্ত বিবৃতিতে বলেন, সরকার তার প্রচার-প্রচারণায় বলে বেড়াচ্ছে দেশে কোন খাদ্য সংকট নেই অথচ ফসলহারা হাওরাঞ্চলে খাদ্য অভাব বিরাজমান, সুনামগঞ্জ সহ দেশের উত্তরাঞ্চলে বন্যা পরবর্তী  সময়ে খাদ্য অভাব চলছে। তার উপরে চালসহ দ্রব্য মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। ওমএস’র মূল্য নির্ধারণ করায় দুইবার ফসল হারা অসহায় মানুষ চরম বিপাকে পড়েছেন।
সরকারের এহেন মিথ্যা প্রচারণা বন্ধ করে খাদ্য
সংকট মোকাবেলায় জরুরীভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
নেতৃবৃন্দ ওএমএস’র চালে মূল্য ১৫ টাকা রাখার জোর দাবি জানিয়ে চালসহ দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে শ্রমিক-কৃষক-জনগণকে  ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]