- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ওয়াপদা রোডে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
শহরের ষোলঘর ওয়াপদা রোডের সাবেক রমা কমিউনিটি সেন্টারের পাশের (জেলা পানি উন্নয়ন বোর্ডের অফিসের পেছনে) পুকুরের পানিতে ডুবে তৌহিদুল ইসলাম (৯) নামের শিশুর মৃত্যুর হয়েছে। সে ষোলঘর এলাকার নূর হোসেনের ছেলে। রবিবার রাত ১০ টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল ৪ টায় শিশু তৌহিদুল ইসলাম বাসার    
পাশের পুকুরে নৌকা নিয়ে খেলা করছিল। কিছুক্ষণ পর থেকে পুকুরে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খুঁজাখুজি করে তাকে পায়নি। পরে স্থানীয় এক মহিলা বিকালে তৌহিদকে পুকুরে নৌকা দিয়ে খেলা করতে দেখেছেন বলে জানান। ওই মহিলার তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের ডুবিরীদল পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। তবে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পরিবারে লোকজন তৌহিদকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
সদর হাসপাতালের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, ‘পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে। আমাদের ধারণা হাসপাতালে আনার অনেক আগেই হয়ত বিকালেই তার মৃত্যু হয়েছ।’
 

  • [১]