স্টাফ রিপোর্টার
ওয়ার্ল্ড ভিশন সদর এডিপির উদ্যেগে স্পনসরশীপ প্রকল্পের মাধ্যমে পৌর শহরের ৯ টি ওর্য়াডের ১৫২০ জন স্পনসরশীপ শিশুদের মধ্যে জন প্রতি চারটি করে (এস্কেরসাইজ বুক ) খাতা বিতরণ করা হয়েছে। রবিবার শহরের বিভিন্ন ওয়ার্ডে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। খাতা বিতরণে সহযোগিতা করেন ঐ সব এলাকার চাইল্ড ওয়েল বিং ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। এ ছাড়াও খাতা বিতরণে সার্বিক ভাবে সহযোগিতা করেন ওয়ার্ল্ড ভিশনের স্বেচ্ছাসেবক এস.এস.এসও সুমন কুবি। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডভিশনের প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী ও এলিও বিশ্বাস।