- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা

স্টাফ রিপোর্টার
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনের লক্ষ্যে সচেতনামূলক ক্যাম্পেইন উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের জগৎজ্যোতি পাঠাগার প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাঠাগার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান   অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ধূর্জটি কুমার বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, স্বপ্নডানার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, স্যানক্রেড ওয়েল ফেয়ার ফাউণ্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সত্যেন্দ্রনাথ মিত্র। এ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সদর এডিপি ম্যানেজার বিভুদান বিশ্বাস, প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী ও এলিও বিশ্বাস।

  • [১]