- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ওয়ার্ল্ড ভিশনের দুই দিন ব্যাপি জনগণের সম্মেলন

স্টাফ রিপোর্টার
সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক দুই দিন ব্যাপি জনগণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশনের কর্ম এলাকার পৌরসভার ৯ ওয়ার্ডের বিগত বছর গুলোর কাজ ও আগামী বছর কি কি কাজ করা হবে তা নিয়েই এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জনগণের সাথে সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্টার্টার দলের সদস্য, শিশু প্রতিনিধি, স্থাণীয় নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন সংগঠন, অভিবাবক, পেশাজীবি, পৌর এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের সদর ও তাহিরপুর এডিপি ম্যানেজার বিভুদান বিশ্বাস।
সম্মেলন পরিচালনা করেন সিলেট প্রোগ্রাম এরিয়া    
ম্যানেজার সাইলাস দাস গুপ্ত। সহযোগিতা করেন ডা.সন্তোষ কুমার দত্ত, শাহাদাত হোসেন, আশীষ বেনেডিক্ট বৈরাগী।
সার্বিক তত্বাবধান করেন প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, এলিও বিশ্বাস ও শেলী তেরেসা কস্তা।

  • [১]