- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ওয়ার্ল্ড ভিশনের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার
সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত  ভিটামিন এ  প্লাস ক্যাম্পেইন প্রোগ্রাম শনিবার বাস্তবায়িত হয়। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিকল্পিত এ প্যাকেজ সদর এডিপি মূলত সহযোগি হিসেবে কাজ করেছে। ভিটামিন ‘এ’  খাওয়ালে  শিশু রাতকানা/অন্ধত্ব থেকে রক্ষা পায়, ডায়রিয়া প্রার্দুভাব থেকে মুক্ত থাকে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।
এ উপলক্ষে সুনামগঞ্জ সদর এডিপি কর্ম এলাকা পৌরসভার ৯ টি ওয়ার্ডের ভিন্ন্ এলাকায় জনগনকে উদ্বুদ্ধ ও সচেতন করার লক্ষ্যে প্রচারণা চালায়। উক্ত পোগ্রামের সাথে সরাসরি  
সম্পৃক্ত ছিলেন এডিপি’র স্বাস্থ্য কমিটির সদস্য, নিউট্রিশন প্রোমোটার এবং সুপারভইজারগণ। সার্বিক তত্তাবধানে ছিলেন ডিপিএ প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী ও এলিও বিশ্বাস।

  • [১]