স্টাফ রিপোর্টার
সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত লেসন লার্ন ওয়ার্কশপ বুধবার সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
এ ওয়ার্কশপে সদর এডিপি’র স্বাস্থ্য কমিটি, শিশু ফোরাম, নিউট্্িরশন প্রোমোটারগণ ও কমিউনিটির ৩০ জন মা জন সদস্য অংশগ্রহণ করে। লেসন লার্ন ওয়ার্কশপের উদ্দেশ্য হচ্ছে বিগত বছরের এডিপি’র কাজের ভাল দিকগুলো চিহ্নিত করা এবং আগামী দিনের জন্য সুপারিশমালা প্রনয়ন করা। উক্ত প্রোগ্রামের সাথে সম্পৃক্ত ছিলেন এডিপি ম্যানেজার বিভুদান বিশ্বাস।
সার্বিক পরিচালনায় ছিলেন ডিপিএ প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী ও এলিও বিশ্বাস। এতে সহযোগিতা করেন নিউট্্িরশন সুপারভাইজার জাহিদ হাসান ও আফজাল হোসেন।