- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ওয়ার্ল্ড ভিশনের শিশু স্বাস্থ্য ব্যবস্থাপনা ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার
ওয়ার্ল্ড ভিশন সদর এডিপির শিশু ও মায়েদের পুষ্টি নিশ্চিতকল্পে পৌরসভার ২০ টি এলাকায় শিশুদের মায়েদের নিয়ে ২০ টি সি.আই.এমসি.আই ওরিয়েন্টেশন সম্পন করা  
হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপি এই ওরিয়েন্টশনে আলোচনা করা হয় গর্ভকালীন প্রসূতি মায়ের যতœ, নবযাতকের পরিচর্যা, শিশুর খাবার ও পুষ্টি, ব্যাক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা, শিশুর বিকাশ ও পরিচর্যা, শিশুর শ্বাসযন্ত্রের সংক্রমণ ও করণীয়, ডায়রিয়া, শিশুর জ্বর, টিকা, নবযাতকের যতœ, পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সকল নিউট্রিশন সুপার ভাইজারগণ। এতে সার্বিক সহযোগিতা করেন ওয়াল্ড ভিশনের প্রোগ্রাম কর্মকর্তা উত্তম চক্রবর্তী।

  • [১]