- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ওয়ার্ল্ড ভিশনের সমন্বিত শিশু স্বাস্থ্য ব্যবস্থাপনা গ্রাজুয়েশন

স্টাফ রিপোর্টার
সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কমিউনিটি ভিক্তিক সমন্বিত শিশু স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক কোর্স ০৩ মাসে ১১ টি সেশন সম্পন্ন করা হয় এবং অংশগ্রহণকারীদের নিয়ে গ্রাজুয়েশন অনুষ্ঠান  আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিন ব্যাপি কোর্সে সুনামগঞ্জ পৌরসভার ২০ টি এলাকার ৩০০ জন মায়েদের ১১ টি স্বাস্থ্য সর্ম্পকিত বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে সেশন পরিচালনা করা হয়। সিআইএমসিআই কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা স্বরুপ মগ বিতরণ করা হয়। কোর্সের সেশনগুলো পরিচালনা করেন নিউট্রিশন প্রোমোটারগণ। সার্বিক তত্তাবধানে ছিলেন ডিপিএ প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, এলিও বিশ্বাস ও নিউট্রিশন সুপারভাইজার আফজাল হোসেন এবং জাহিদ হাসান।

  • [১]