স্টাফ রিপোর্টার
কমব্যাটিং চাইল্ড লেবার প্রজেক্ট সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন শিশু শ্রম নিরসন উপলক্ষে পরিবারের আয়বৃদ্ধির জন্য হাজী পাড়াস্থ এডিপি অফিসে ২৫ জনকে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার কমব্যািিটং চাইল্ড লেবার প্রজেক্টের ৮ টি স্কুলের দরিদ্র শিক্ষার্থী পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাইর বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সদর ও তাহিরপুর এডিপি’র ম্যানেজার বিভুদান বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন অভিভাবক, শিশু নিরাপত্তা কমিটির সদস্য, শিক্ষার্থী ও শিক্ষকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর এডিপি’র প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী ।