স্টাফ রিপোর্টার
সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন ছাত্র-ছাত্রী নিয়ে র্যালী আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী করেছে।
বুধবার সকালে ‘উন্নত স্যানিটেশন সুস্থ জীবন’ এবং ‘হাত ধোয়ার অভ্যাস গড়ি’ মুল প্রতিপাদ্যকে সামনে রেখে স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ডিপিএ প্রোগ্রাম অফিসার
উত্তম কুমার চক্রবর্তী, এলিও বিশ্বাস, শেলী তেরেজা কস্তা, এসএসএসও সুমন কুবি ও কুয়াশা রংদি।